বাংলায় আর্টিকেল লেখার ১০টি নিয়ম
আর্টিকেল লেখা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। একটি মানসম্মত আর্টিকেলে প্রাসঙ্গিক বিষয়ের সমস্ত দিক বিস্তারিতভাবে আলোচনা করতে হয়, যার জন্য বিষয়টির ওপর সঠিক জ্ঞান ও প্রচুর রিসার্চ প্রয়োজন।
লেখাগুলো এমন সহজ, গঠনমূলক এবং সাবলীল ভাষায় লিখতে হয় যেন পাঠক বিরক্ত না হয়ে সম্পূর্ণ লেখাটি পড়তে আগ্রহী হন। নতুনদের জন্য বাংলায় আর্টিকেল লেখার নিয়ম সহজ গাইড হিসেবে আজকের এই পোস্টে আর্টিকেল কী, এর উদ্দেশ্য এবং লেখার প্রতিটি ধাপ বিস্তারিত আলোচনা করা হলো।
পেজ সূচীপত্র: বাংলায় আর্টিকেল লেখার ১০টি নিয়ম
- আর্টিকেল কী এবং এর প্রকারভেদ
- আর্টিকেল লেখার মূল উদ্দেশ্য কী
- আর্টিকেল লেখার আগে সঠিকভাবে রিসার্চ করুন
- AI দিয়ে আর্টিকেল লেখার সঠিক নিয়ম
- আর্টিকেল লেখার গুরুত্বপূর্ণ কাঠামোগত নিয়ম
- অনেক বেশি জ্ঞান অর্জন করুন
- সহজ ভাষায় আর্টিকেল লেখুন
- ছোট প্যারাগ্রাফ ব্যবহার করুন
- আর্টিকেলে অপ্রাসঙ্গিক কথা রাখবেন না
- সূচীপত্র, হেডিং ও বুলেট পয়েন্ট ব্যবহার করুন
- নিজের মতো করে ইউনিক কন্টেন্ট লিখুন
- সকালে এবং নিরিবিলি পরিবেশে লিখুন
- মন্তব্য
আর্টিকেল কী এবং এর প্রকারভেদ
আর্টিকেল লেখা শুরু করার আগে এটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত, তথ্যবহুল এবং গঠনমূলকভাবে কোনো লেখা প্রকাশ করাকে মূলত আর্টিকেল বলে। একটি ভালো আর্টিকেল শুধু তথ্যই দেয় না, বরং সহজ ও আকর্ষণীয় উপস্থাপনের মাধ্যমে শেষ পর্যন্ত পাঠকের মনোযোগ ধরে রাখে।
আর্টিকেল বিভিন্ন রকমের হতে পারে যেমন:
- তথ্যভিত্তিক (Informative Article): যে আর্টিকেলে কোনো বিষয় বা সমস্যা সম্পর্কে বিস্তারিত আকারে তথ্য ও সমাধান প্রদান করা হয়।
- মতামতভিত্তিক (Opinion Article): লেখক কোনো ঘটনা, বিষয় বা ব্যক্তি সম্পর্কে তার নিজস্ব যুক্তি ও মতামত এই ধরনের আর্টিকেলে তুলে ধরেন।
- বিশ্লেষণধর্মী (Analytical Article): যেখানে লেখক কোনো বিষয়, ডেটা বা গবেষণার ফলাফলকে গভীরভাবে বিশ্লেষণ করে তার ইতি টানেন। ইত্যাদি
আর্টিকেল লেখার মূল উদ্দেশ্য কী
যেকোনো লেখা শুরু করার আগে সেই লেখার লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করে নেওয়া উচিত। পাঠক কেন আপনার লেখাটি পড়বেন তা স্পষ্ট থাকলে আর্টিকেলটি অনেক বেশি কার্যকর হয়। মূলত নিচের উদ্দেশ্যগুলো সামনে রেখে একটি আর্টিকেল লেখা হয়:
- কোনো বিষয়ে পাঠকদের সঠিক, স্বচ্ছ এবং বিস্তারিত ধারণা দেওয়া।
- পাঠকদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো এবং সচেতনতা তৈরি করা।
- দৈনন্দিন বা টেকনিক্যাল কোনো সমস্যার কার্যকর সমাধান দেওয়া।
- কোনো পণ্য বা সেবা সম্পর্কে নিরপেক্ষ ধারণা দেওয়া (যেমন: অ্যাফিলিয়েট রিভিউয়ের জন্য বাংলায় আর্টিকেল লেখার নিয়ম মেনে রিভিউ লেখা)।
- কোনো ঘটনা বা বিষয় বিশ্লেষণ করে তার তাৎপর্য ও প্রভাব সম্পর্কে জানানো। ইত্যাদি
আরো পড়ুন: নতুনদের জন্য ফেসবুক এবং ইউটিউব ভিডিও বানানোর ১০টি টিপস
১. আর্টিকেল লেখার আগে সঠিকভাবে রিসার্চ করুন
ধরুন আপনি একটি আর্টিকেল লিখতে বসলেন, কিন্তু শুরুতেই আটকে গেলেন যে কী লিখবেন। এখানেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে রিসার্চের। প্রথমে আপনাকে একটি সুনির্দিষ্ট বিষয় বা নিশ (Niche) নির্বাচন করতে হবে। ভালোভাবে রিসার্চ না করলে আপনি পাঠককে পর্যাপ্ত তথ্য দিতে পারবেন না এবং পাঠক সহজেই বুঝে ফেলবেন যে বিষয়টি সম্পর্কে আপনার ধারণা অস্পষ্ট।
রিসার্চ করার জন্য আপনার নির্বাচিত বিষয়টি নিয়ে গুগল এবং ইউটিউবে সার্চ করুন। গুগলের প্রথম পাতার সেরা ১০টি রেজাল্ট ভালোভাবে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন মানুষ এই বিষয়ে কী কী জানতে চাচ্ছে। অন্যদের লেখায় কোন তথ্যের ঘাটতি আছে তা খুঁজে বের করে আপনার আর্টিকেলে সেই তথ্যগুলো যুক্ত করুন।
২. AI দিয়ে আর্টিকেল লেখার সঠিক নিয়ম
বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI আমাদের সবার কাছেই একটি পরিচিত নাম। নতুন যারা লেখালেখি শুরু করেন, তাদের অনেকেই পুরো আর্টিকেলটি AI দিয়ে লিখিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এআই দিয়ে বাংলায় আর্টিকেল লেখার সঠিক নিয়ম হলো-AI-কে আপনার সাহায্যকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা, মূল লেখক হিসেবে নয়।
- ভুল পদ্ধতি: AI-কে প্রম্পট দিয়ে সরাসরি আর্টিকেল লিখে নেওয়া এবং সেটি হুবহু কপি-পেস্ট করে ওয়েবসাইটে প্রকাশ করা। এতে লেখায় যান্ত্রিকতা থাকে এবং গুগল র্যাংকিংয়েও সমস্যা হয়।
- সঠিক পদ্ধতি: নিজে রিসার্চ করে সম্পূর্ণ আর্টিকেলটি নিজের ভাষায় লিখে শেষ করুন। এরপর লেখার বানান সংশোধন, বাক্য আরও সাবলীল করা বা নতুন আইডিয়া সাজানোর জন্য AI-এর সাহায্য নিন।
৩. আর্টিকেল লেখার গুরুত্বপূর্ণ কাঠামোগত নিয়ম
এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল লেখার নিয়ম ২০২৬ অনুযায়ী, একটি লেখা পাঠক ও সার্চ ইঞ্জিন উভয়ের কাছে গ্রহণযোগ্য করতে হলে এর কাঠামোর দিকে বিশেষ নজর দিতে হয়। নিচে কাঠামোগত প্রধান বিষয়গুলো আলোচনা করা হলো:
- আকর্ষণীয় টাইটেল (Title): টাইটেল হলো সম্পূর্ণ আর্টিকেলের সারাংশ। পাঠক প্রথমেই টাইটেল দেখে সিদ্ধান্ত নেন তিনি লেখাটি পড়বেন কি না। তাই টাইটেলটি এমন আকর্ষণীয় ও কৌতূহল-উদ্দীপক হতে হবে যেন পাঠক ক্লিক করতে আগ্রহী হন।
- সঠিক কিওয়ার্ড নির্বাচন: মানুষ গুগলে ঠিক কোন শব্দগুলো লিখে সার্চ করে তা খুঁজে বের করে টাইটেল, ভূমিকা এবং সাব-হেডিংয়ে স্বাভাবিকভাবে ব্যবহার করুন।
- পেজ সূচীপত্র (Table of Contents): বড় আর্টিকেলের শুরুতে একটি সূচীপত্র রাখলে পাঠক একনজরে পুরো লেখার ধারণা পান এবং সরাসরি নিজের পছন্দের অংশে চলে যেতে পারেন।
- H2 ও H3 হেডিং ব্যবহার: পুরো লেখাটিকে কয়েকটি ভাগে ভাগ করে প্রাসঙ্গিক হেডিং ব্যবহার করুন। এতে লেখাটি দেখতে পরিচ্ছন্ন হয় এবং পড়তে সুবিধা হয়।
৪. অনেক বেশি জ্ঞান অর্জন করুন
একটা আর্টিকেলে আপনি কতটা তথ্য দিতে পরবেন তা নির্ভর করে আপনার জ্ঞানের উপরে। আপনি যত জানবেন আর্টিকেল ততটা তথ্যবহুল, সহজ এবং প্রাণপন্ত হবে। আপনি যে বিষয়ে লিখছেন, সে বিষয়ে ইন্টরনেটে শত শত আর্টিকেল লেখা আছে। সেগুলো পড়ুন এবং বুঝুন তারা কিভাবে লিখেছে। তাদের ভাষাশৈলী দেখুন, কঠিন বিষয়কে কতটা সহজ করে লিখেছে।
শুধু আর্টিকেল পড়বেন পড়বেন বিষয়টা তা না। বিভিন্ন ব্লগ, বই, নিউজ, প্রবন্ধ, নিবন্ধ আপনি যেখান থেকে শিখতে পারবেন সেখান থেকে জ্ঞান নিতে হবে। এতে আপনার লেখার দক্ষতা বাড়বে, তথ্যবহুল হবে, আকর্ষণীয় হবে। একজন লেখককে শুধু লেখার মধ্যে সিমাবদ্ধ থাকা উচিৎ নয়, প্রতিনিয়ত জ্ঞান অর্জন করাও জরুরী।
৫. সহজ ভাষায় আর্টিকেল লেখুন
ধরে নিন আপনি একটি ব্লগ পড়ছেন, যেটা কঠিন এবং অগোছালো ভাষায় লেখা। এখোন নিজেকে প্রশ্ন করুন, আর্টিকেলটা কি আপনি শেষ পর্যন্ত পড়বেন? নিশ্চই না!
তাই আর্টিকেল এমনভাবে লিখতে হবে, যাতে সেটা সহজ হয়, পড়ার সুবিধা হয় এবং পরবর্তিতে কি লেখা আছে তা পড়ার জন্য পাঠক আগ্রহী হয়। কোনো বিষয়কে আপনি যত সহজভাবে তুলে ধরতে পারবেন, পাঠকের সম্পূর্ণ লেখা পড়ার বা পুনরায় ফিরে আসার সম্ভাবনা ততটাই বেশি থাকে। তাই সহজ এবং সাবলিল ভাষায় লেখার চেষ্টা করুন।
৬. ছোট প্যারাগ্রাফ ব্যবহার করুন
একটি বড় লেখার স্তুপ পড়তে কোনো পাঠক আগ্রহী হবে না, বরং দেখেই চলে যাবে। দীর্ঘ প্যারাগ্রাফ অনেক সময় ক্লান্তি এনে দেয় এবং পাঠক মনোযোগ হারায়। আপনার লেখায় কি ধারণা দিয়েছেন তা বুঝতে অসুবিধা হয়।
ছোট প্যারায় লিখলে পড়তে সুবিধা হয়, চোখেরে বিশ্রাম মিলে। একটি প্যারাগ্রাফে ৩-৫ লাইন লিখুন। একটি প্যারা লেখার পর, নতুন ভাব প্রকাশের জন্য অন্য একটি প্যারা শুরু করুন। এতে লেখা দেখতে প্রফেশনাল লাগব এবং পাঠকের পড়ার সম্ভাবনা বেশি থাকবে।
আরো পড়ুন: খেজুর খাওয়ার উপকারিতা ও অপকারিতা: জেনে নিন সঠিক নিয়ম ও পুষ্ঠিগুণ
৭. আর্টিকেলে অপ্রাসঙ্গিক কথা রাখবেন না
টপিক ছেড়ে অন্য কথা বলা, এটা পাঠকের কাছে একটি বিরক্তিকর বিষয়। অনেকে লেখা বড় করার জন্য এমনটা করে থাকে। আবার বেশি তথ্যবহুল করতে গিয়ে অনেক অপ্রাসঙ্গিক বিষয় যুক্ত করে ফেলেন। এটা একটি বাজে অভ্যাস। পাঠককে প্রাসঙ্গিক বিষয় থেকে সরানো যাবে না।
যতটা পারবেন তথ্য দেবেন, তবে প্রসঙ্গের বাইরে না। লেখার পরে দেখবেন, এটা পাঠকের কাজে লাগবে কি না। যদি ”না” হয়, তবে তা বাদ দিন। যে কন্টেন্ট পাঠকের কাজে আসে না, সেটাকে গুগল র্যাঙ্ক করাবে না। তাই অপ্রাসঙ্গিক লেখা রাখবেন না।
৮. সূচীপত্র, হেডিং ও বুলেট পয়েন্ট ব্যবহার করুন
- সূচীপত্র:
বড় আর্টিকেলের শুরুতে একটি পেজ সূচীপত্র বা টেবিল অফ কনটেন্টস রাখলে পাঠক একনজরে পুরো লেখার ধারণা পান। এতে পাঠকরা চাইলে সরাসরি নিজের পছন্দের অংশে চলে যেতে পারেন, যা ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করে।
- হেডিং:
পুরো লেখাটিকে কয়েকটি স্পষ্ট ভাগে ভাগ করে প্রাসঙ্গিক হেডিং ব্যবহার করাও খুব জরুরি। সঠিকভাবে হেডিং ব্যবহার করলে লেখাটি দেখতে পরিচ্ছন্ন হয় এবং স্ক্যান করে পড়তে সুবিধা হয়। পাঠক যখন দেখেন প্রতিটি অংশ আলাদা শিরোনামে ভাগ করা আছে, তখন দীর্ঘ লেখাও তার কাছে সহজ ও গোছানো মনে হয়।
- বুলেট পয়েন্ট:
সবকিছু প্যারাগ্রাফে লিখতে হবে তার কোন মানে নেই। লিস্ট দিতে হলে বুলেট পয়েন্ট ব্যবহার করুন। এতে পাঠক খুব দ্রুত তথ্য খুজে পায়। তথ্যগুলো সংক্ষিপ্ত এবং সরলভাবে উপস্থাপন করা যায়।
৯. নিজের মতো করে ইউনিক কন্টেন্ট লিখুন
অন্যের লেখা কপি না করে নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং চিন্তাভাবনা দিয়ে লিখুন। সার্চ ইঞ্জিনে ভালো অবস্থান ধরে রাখতে এবং পাঠকের বিশ্বাস অর্জনে ইউনিক কনটেন্টের কোনো বিকল্প নেই। একই বিষয় নিয়ে অন্যরা যা লিখেছে, তার চেয়ে কীভাবে আপনি আরও পরিষ্কার ও কার্যকরভাবে উপস্থাপন করতে পারেন সেটি ভাবুন।
নিজের মতো করে লিখলে লেখায় একটি স্বতন্ত্র কণ্ঠস্বর তৈরি হয়। পাঠকরা ধীরে ধীরে আপনার লেখার ধরন চিনতে পারেন এবং আপনার কন্টেন্টের প্রতি আলাদা আকর্ষণ বোধ করেন।
আরো পড়ুন: নতুনদের জন্য ফেসবুক এবং ইউটিউব ভিডিও বানানোর ১০টি টিপস
১০. সকালে এবং নিরিবিলি পরিবেশে লিখুন
দ্রুত বাংলায় আর্টিকেল লেখার কার্যকরী টিপস হিসেবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে লিখতে বসার অভ্যাস করুন। সকালে বা নিরিবিলি পরিবেশে লিখলে মনোযোগ নষ্ট হয় না এবং চিন্তাগুলো পরিষ্কারভাবে গুছিয়ে লেখা যায়। শুরুতে গতি কম থাকলেও নিয়মিত অনুশীলন করলে সময়ের সাথে সাথে লেখার গতি ও মান দুটোই বাড়বে।
পিসি না থাকলে মোবাইল দিয়ে বাংলায় আর্টিকেল লেখার সহজ উপায় হিসেবে গুগল ডকস বা নোটপ্যাড ব্যবহার করতে পারেন। হাতের কাছে যা আছে তাই দিয়ে নিয়মিত চর্চা চালিয়ে গেলেই আপনি একজন আত্মবিশ্বাসী ও সফল আর্টিকেল লেখক হয়ে উঠবেন।
মন্তব্য
বাংলায় মানসম্মত আর্টিকেল লেখা একটি সৃজনশীল দক্ষতা, যা একদিনে তৈরি হয় না। সঠিক রিসার্চ, সুন্দর কাঠামো এবং পাঠকের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিয়মিত লিখতে থাকলে খুব দ্রুতই আপনার লেখার হাত পরিপক্ক হয়ে উঠবে।
আশা করি, আজকের এই গাইডলাইনটি আপনার লেখালেখির যাত্রাকে আরও সহজ ও গোছানো করতে সাহায্য করবে। আর্টিকেল লেখা নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে মন্তব্য করে জানাতে পারেন।

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url